April 21, 2026, 9:41 pm

কিছু মুনাফালোভী ব্যবসায়ীর কারণে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতি: চসিক মেয়র

Reporter Name
  • আপডেট Saturday, February 21, 2026
  • 72 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কিছু মুনাফালোভী ব্যবসায়ীর কারণে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির সময়ে অসহায় মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানো মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। নগরীর উন্নয়ন কেবল রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নয়; মানুষের মুখে হাসি ফোটানো এবং তাদের মৌলিক চাহিদা পূরণে পাশে থাকাও আমাদের দায়িত্ব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাজীর দেউড়িতে মরহুম আবু বক্কর ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে কয়েকশ অসহায় ও নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, ছোলাসহ প্রয়োজনীয় ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধি এবং ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাস কেবল নিজের জন্য নয়, বরং পাশের অভাবী মানুষটির কথা ভাবার মাস। একজনের সামান্য সহযোগিতা অন্যজনের ইফতারের আনন্দ হয়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বিশেষ অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, মানুষের সেবা করাই রাজনীতির মূল লক্ষ্য। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া একটি বড় ইবাদত।
বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আবু ফয়েজের সভাপতিত্বে ও মহানগর যুবদল নেতা মো. ইদ্রিছ সবুজের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, মহানগর মহিলা দলের সভাপতি সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনি প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর