August 28, 2026, 8:17 pm

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টঙ্গীতে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name
  • আপডেট Friday, August 28, 2026
  • 6 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে টঙ্গীতে নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ এলাকায় গতকাল শুক্রবার বাদ জুমা একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দক্ষিণ আউচপাড়া নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ থেকে শুরু হয়ে চেরাগ আলী, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে সুরতরঙ্গ রোড হয়ে পুনরায় বেপারী বাড়ী মসজিদে এসে শেষ হয়। পরে দরুদ, মিলাদ ও কিয়ামের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বর্ণিল এ আনন্দ মিছিলে আলা রাসুলের শানে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। জাতীয় পতাকার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় বিভিন্ন বাণী সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। আরবি হরফে কালেমা লেখা পতাকা ও নানা সাজসজ্জায় মিছিলটি হয়ে ওঠে অত্যন্ত আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ এর শান, মান, রহমত, বরকত ও কল্যাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নবীপ্রেম, মানবতা, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং দুনিয়া ও আখেরাতের সার্বিক কল্যাণ কামনা করা হয়।
নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ মো: মেরাজ উদ্দিনের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক নোমান আল আহমাদীর পরিচালনায় আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামুত ত্বরিকত হযরত শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ)-এর দৌহিত্র, বিশিষ্ট লেখক ও গবেষক শায়খ মোঃ মাসুক আল আহমাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ মোহাম্মদ মীর মুদ্দাসসির আল আহমাদী, সদস্য, নেদায়ে ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সহযোগিতায় উপস্থিত ছিলেন অত্র মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন বেপারী, সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান বেপারী, অর্থ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী, পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান, সেক্রেটারি আলহাজ্ব শামীম বেপারী চিশতি এবং নেদায়ে ইসলামের সেবক কালিমুল্লাহ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর