October 10, 2026, 8:04 am

সিলেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, সিলেট ::
  • আপডেট Monday, June 12, 2023
  • 151 জন দেখেছে

সিলেটের ওসমানীনগরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার সকালে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাছুদুল আমিন।

তিনি বলেন, সকালে সিলেটগামী একটি ট্রাক দয়ামীর সোয়ারগাঁও এলাকায় কিছু সময়ের জন্য থেমে থাকে। এসময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন ৫-৬ জন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর