May 31, 2026, 1:09 pm

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রকৌশলীর

Reporter Name
  • আপডেট Saturday, April 1, 2023
  • 275 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল লতিফ (৪৫) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গাজীপুর পূর্বপাড়া গ্রামের তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।নিহত প্রকৌশলী ওই গ্রামের আবদুল বারেকের ছেলে।

স্থানীয়রা জানান,বিকেলে নিজ মোটরসাইকেলে বাড়ি থেকে গাজীপুর বাজারে যাচ্ছিলেন আব্দুল লতিফ। এ সময় তালুকদার বাড়ি পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা আমগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ছিটকে পাশের খাদে পড়ে যান লতিফ। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার খবর কেউ থানায় অবগত করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবো।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর