September 23, 2026, 12:56 am

সংগীতশিল্পী ঐশী বিয়ে করলেন

মাসুদ আলম
  • আপডেট Saturday, June 3, 2023
  • 161 জন দেখেছে

চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী বিয়ের পিড়িতে বসেছেন । পাত্রের নাম আরেফিন জিলানী সাকিব। তিনি পড়ালেখা করেছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত গায়িকার স্বামী।

গত শুক্রবার  রাতে রাজধানী গুলশানের একটি কনভেনশন হলে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের। সেখানে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও শোবিজের অনেক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

এর আগে গত ৩১ মে ঐশীর অন্যরকম এক হলুদ সন্ধ্যা হয়। তখন একঝাঁক তারকা সংগীতশিল্পীরা অংশগ্রহণ করে হলুদ সন্ধ্যায়। প্রায় আড়াই বছরের পরিচয় ও বন্ধুত্বের পর গত ২ এপ্রিল আংটি বদল হয় জিলানী ও ঐশীর। এ গায়িকা বর্তমানে এমবিবিএস পাস করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউর মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর