September 18, 2026, 12:24 pm

বর্ণাঢ্য আয়োজনে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক-২০২৬ উদযাপিত

Reporter Name
  • আপডেট Thursday, September 17, 2026
  • 20 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির “জেমস সি নেলসন পার্কে” গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী গত সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খাজা আফজাল হোসেন ও এডভোকেট দীপক চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে বেলুন, প্লেকার্ড উড়িয়ে উভয় দেশের জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাজী আব্দুর রকিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহাম্মদ রফিক উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন-সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান, মনাফ আহমদ বাবুল, ডিজিএম জয়নাল আহমদ, ফিজারেল স্কুল বোর্ডের ট্রাস্টি সদস্য খাজা শাহাব আহমদ, সফিকুর রহমান, ওলিউর রহমান, অধ্যাপক আমিনুল হক , তাজুল ইসলাম, সাইফ উদ্দীন ভূইয়া, অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, ফায়জুর রহমান, দিলোয়ার হোসেন , আব্দুর রহিম ও কাউন্সিলম্যান কামরুল হাসান প্রমুখ। এ সময় বক্তারা সংগঠনকে গতিশীল করতে হলে নতুন প্রজন্মের নেতৃত্বকে সংগঠনের হাল ধরার সুযোগ করে দিতে সকল সদস্যকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানের মধ্যান্নভোজের বিরতি দেয়া হয়। বিরতির পর অনুষ্ঠানের ২য় পর্ব শুরু হয়। এই পর্বেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আনন্দ উপভোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন, প্রফেসর এম মোস্তফা কামাল, কাউন্সিলম্যান আবু মুসা, কাউন্সিলম্যান নাঈম চৌধুরী, ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার লিমা , এডভোকেট আজম মাসুম, ফয়সল ইসলাম, ফয়সল আহমদ, সাংবাদিক তুফায়েল রাজা, সাংবাদিক মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফয়সল আহমদ মুন্না, সাংবাদিক রানা, সাংবাদিক সাহেদ আহমদ, সাংবাদিক সুলায়মান আহমদ, সাব্বির খান, খোকন আহমদ, আলী রাজা রাজু, লন্ডন থেকে আগত বদরুল আলম, সালাউদ্দীন, হারুন চৌধুরী, খলকুর রহমান, তারেক আহমদ, সালেহ রাজেল ও আব্দুল বাছিত প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েসনের খাজা নুরুদ্দীন , আব্দুর রহমান, কয়েস আহমদ, মুজিবুর রহমান, ডাঃ এমদাদুর রহমান, আশরাফুল ইসলাম, আশরাফুল আম্বিয়া, নজরুল ইসলাম, সাব্বির আহমদ, সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, বদরুল আলম, আনোয়ার হোসেন, আবু উবায়দা, আজিজুল হক, আজিজুর রহমান , আব্দুস শহীদ, আবু তোয়াহের, শামছুল আলম, জালাল উদ্দীন, রমিজ উদ্দীন, গোলাম আজম মাসুক, আমিনুল ইসলাম, নিজাম উদ্দীন, মোং শুয়াইব, হেলাল আবেদীন, আবুল খালিক, কয়েছ আহমদ, মাহদী, মাহবুব রহমান মাহদী, রাজু আহমদ, সফিকুল ইসলাম রুবেল, আহমদ সাদী প্রমুখ।
অনুষ্ঠানের ৩য় পর্বে শিশু কিশোর পুরুষ ও মহিলাসহ ২৫টি ইভেন্টে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ গ্রহণ করেন। এতে ১ম, ২য় ও ৩য় স্থানসহ মোট ১০০ জন বিজয়ীকে সংগঠনের পক্ষ হতে আকর্ষনীয় পুরষ্কার দ্বারা পুরস্কৃত করা হয় এবং সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে উৎযান করা হয়। অনুষ্ঠানের শেষে রাফেল ড্র এর মাধ্যমে ফ্রিজ, টিভি, ল্যাপটপসহ মোট ১৫ টি আকর্ষনীয় পুরষ্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সংগঠনের এক ঐতিহাসিক মূহূর্তে আমি সংগঠনের দায়িত্বে থাকায় নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি। সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতা ও অক্লান্ত পরিশ্রমে ঐতিহাসিক রজত জয়ন্তী পিকনিক উদযাপন করতে পেরে প্রবাসী জৈন্তিয়াবাসী আনন্দিত ও গর্বিত। সিলেট জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজলার আমেরিকা প্রবাসীদের নিয়ে ১৯৯৮ সালে প্রতিষ্ঠত সংগঠনের প্রতিষ্ঠাকালীন সময় থেকে বর্তমান পর্যন্ত সকল নেতৃবৃন্দ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরো বলেন তাদের বদৌলতে আজ আমরা রজত জয়ন্তি পিকনিক-২০২৬ পালন করছি। সংগঠনের উত্তোরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর