September 22, 2026, 8:17 pm

শ্রীপুরের নয়নপুরে মশাল মিছিলের প্রস্তুতি, আটক ৭

Reporter Name
  • আপডেট Tuesday, September 22, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়নপুর বাজারের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রৌশওয়া স্পিনিং মিলস লিমিটেড ও আরএকে সিরামিক কারখানার মধ্যবর্তী এলাকা থেকে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশের দাবি, আটক ব্যক্তিদের কাছ থেকে ১০ থেকে ২৫টি লাঠি ও একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় কয়েকজন যুবক মশালে আগুন ধরানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি দেখে তারা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের খবর দেন। পরে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে সাতজনকে আটক করে নয়নপুর বাজারে নিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক মণি বলেন, ‘আরএকে সিরামিক ও রৌশওয়া স্পিনিং মিলসের মধ্যবর্তী স্থানে কয়েকজনকে মশালে আগুন ধরানোর প্রস্তুতি নিতে দেখে স্থানীয় বাসিন্দারা তাদের খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সাতজনকে আটক করা হয়।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ‘মশাল মিছিলের প্রস্তুতির সময় ছাত্রলীগের নেতা ছাদেকসহ সাতজনকে আটক করে স্থানীয় বাসিন্দা ও বিএনপির নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁদের কাছ থেকে ১০ থেকে ২৫টি লাঠি ও একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।’ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর