September 22, 2026, 10:23 pm

পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Tuesday, September 22, 2026
  • 20 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর পূবাইলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী শহিদুল্লাহ (৪৬) নামের এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেপ্তার কাজী শহিদুল্লাহ পূবাইল থানার নয়ানীপাড়া এলাকার কাজী সফি উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পূবাইল থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাজী শহিদুল্লাহকে সন্দিগ্ধ আসামি হিসেবে শনাক্ত করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কাজী শহিদুল্লাহ দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বিরুদ্ধে অতীতে জমি দখলসহ বিভিন্ন অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে। পূবাইল থানা পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর