স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ঐতিহাসিক মিরের বাজারে আওয়ামী লীগের দোসরদের পরিকল্পিত সন্ত্রাস, অস্থিতিশীলতা সৃষ্টি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিকেলে মিরের বাজার মহাসড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে পূবাইল থানা বিএনপির স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী, ও অঙ্গ সংগঠন অংশ নেন। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা মিরের বাজারে এসে জড়ো হতে থাকেন। মুহূর্তে এলাকাটি মিছিলে মিছিলে উত্তাল হয়ে ওঠে। উক্ত মিছিলে নেতৃত্ব দেন পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক হারুন অর রশিদ সরকার, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক ও ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন সরকার, আলহাজ্ব সুলতান উদ্দিন আহমেদ,সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়া, ও নজরুল ইসলাম, সম্মানিত সদস্য আসাদ হোসেন খান বুলবুল, ও যুবদল,কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল , ছাত্রদল, নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, “আওয়ামী লীগের দোসররা আবার সংগঠিত হয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তারা দেশের আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করার গভীর চক্রান্তে লিপ্ত। কিন্তু গাজীপুরের সচেতন জনগণ এবং বিপ্লবী রাজনৈতিক শক্তি তাদের এই অপচেষ্টা যেকোনো মূল্যে নস্যাৎ করে দেবে।” বক্তারা অবিলম্বে ষড়যন্ত্রকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানান। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল মিরের বাজারের প্রধান প্রধান সড়ক ও ঢাকা-বাইপাস মহাসড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং সার্বিক নিরাপত্তার জন্য শুভকামনা জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।