September 4, 2026, 6:36 pm

ব্যবসায়ীকে প্রকাশ্য পিটিয়ে হত্যা, আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Friday, September 4, 2026
  • 35 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে মো. আজিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্য পিটিয়ে হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তারেরর দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজনরা। এলাকাবাসীর অভিযোগ হত্যার পর মামলা হলে এক মাসেও আসামি গ্রেপ্তার করা হয়নি।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে তাদের জেলার কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়ায় মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করায় প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। নিহত মো. আজিবর রহমান উপজেলার ঠাকুরপাড়া এলাকার মারফত আলীর ছেলে।
সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশা করে বাড়ি ফেরার পথে আজিবরের ওপর অতর্কিত হামলা চালায় একই এলাকার শরিফ ও তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন। এ সময় ধারালো দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাকে মারধর করলে আজিবর গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। ওই হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় ১৯ আগস্ট ব্যবসায়ী আজিবরের মৃত্যু হয়। এ ঘটনায় আজিবরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত একজন আসামিকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক রয়েছে।
নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। কিন্তু কেন হত্যা করল সেটিও জানতে পারলাম না৷ শুনেছি আসামিরা এখনো এলাকাতেই অবস্থান নিয়ে রেখেছে। তবুও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আমরা আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি৷
কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একজন আসামি গ্রেপ্তার হয়েছে। বাকি আসামিরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর