May 18, 2026, 12:57 pm

শহীদ তাজউদ্দীন আহমদের জন্মদিন: গাজীপুরে ১০ শিক্ষার্থী পুরস্কৃত

Reporter Name
  • আপডেট Sunday, July 23, 2023
  • 108 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার গাজীপুর সদর উপজেলাধীন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার উদ্যোগে শিশুদের জন্য এক সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সকালে কচি-কাঁচা একাডেমি প্রাঙ্গণে প্রাত্যহিক সমাবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জীবনচরিতের উপর ১০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নেন বিভিন্ন শ্রেণির ১০জন শিক্ষার্থী। প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিশু-কিশোর অংশগ্রহণ করে। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচা মেলার সংগঠক ও ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির সদস্য সচিব মো. সিরাজুল হক।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক রওশন আরা রুমি জানান, প্রতিযোগিতায় বিজয়ীরা হলো দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মেহেরাব হোসেন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবু হুরায়রা, তাবাসসুম আক্তার ও মৌ, সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাবির আহমেদ, সাকিন আঞ্জুম অর্পা, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী হাসিবুল ইসলাম হিমন ও ইমতিয়াজ আহমেদ তালহা এবং দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার তিন্নি।

কুইজ প্রতিযোগিতার পর শ্রেণিকক্ষে প্রত্যেক শ্রেণি শিক্ষক বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জীবন ও কর্মের উপর আলোচনা করেন। আলোচনায় নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম, কচি-কাঁচা একাডেমির প্রধান শিক্ষক আফরোজা খানম এবং রাজেন্দ্রপুর অগ্নিবীণা কচি-কাঁচার মেলার সংগঠক সিরাজুল হক ওই আলোচনায় অংশ নেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক রওশন আরা রুমি বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে পরিচিত করতেই প্রতিবছর এধরণের আয়োজন করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর