May 15, 2026, 5:32 am

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি

Reporter Name
  • আপডেট Thursday, July 20, 2023
  • 98 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় এ বৈঠক শুরু হয়। এই বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক ছাড়াও পলিটিক্যাল কাউন্সিলর টিমোথি ডকেটও রয়েছেন ।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত আছেন।এদিন সকালে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর