May 25, 2026, 10:07 pm

বঙ্গবন্ধুর পর দেশের গরিবদের একমাত্র আপনজন শেখ হাসিনা: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ ::
  • আপডেট Sunday, June 4, 2023
  • 128 জন দেখেছে

বঙ্গবন্ধুর পর শেখ হাসিনাই দেশের গরিবদের একমাত্র আপনজন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার (৪ জুন) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল জলিলের ১০ম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মিথ্যাচার বিএনপির একমাত্র সম্বল। মিথ্যাকে পুঁজি করে তারা চলে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের মুখে কোনোকিছু বাধে না। মুখে যা আসে তাই বলে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং ও ডলার সংকটে মানুষ কষ্ট পাচ্ছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কষ্ট পাচ্ছেন। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর গরিব মানুষের একমাত্র আপনজন শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। বঙ্গবন্ধুকন্যা ২৪ ঘণ্টার মধ্যে তিন ঘণ্টা ঘুমান। আর বাকি সময় তিনি রাত জেগে কাজ করেন। সারাদিন বসে বসে দেশের অর্থনীতি ও সাধারণ জনগণের কথা ভাবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর