May 25, 2026, 9:01 pm

কারিতাস উদ্যম প্রকল্পের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উদযাপন

Reporter Name
  • আপডেট Wednesday, June 14, 2023
  • 142 জন দেখেছে

শামীমা খানম :: গাজীপুরের টঙ্গীতে নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করেন কারিতাস উদ্যম প্রকল্প। এছাড়াও কারিতাস উদ্যম প্রকল্প কর্ম এলাকার সাভার, আশুলিয়া এবং মোহাম্মদপুর এলাকায় বিশেষ করে বস্তিবাসী, স্কুলের ছাত্র/ছাত্রীদের নয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করেন। কর্মসুচির মধ্যে ছিল প্রান্তীক জনগোষ্ঠীর মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ, চিত্রাংকণন প্রতিযোগিতা, র‌্যালী ও আলোচনা সভা।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহম্মদ খান, মো: শফিকুল ইসলাম , নেয়েল পাপ্পুদাস, যোসেফলেন রোজারিও, জিআরপি বন্তির নেত্রী শিরানা আক্তার, রাবেয়া আক্তার, কহিনুর আক্তার, আব্দুল হাকীম প্রমুখ। প্রকল্প ইনচার্জ বলেন যে, পুষ্টি সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করা, তিনি পুষ্টিগত মান বজায় রেখে রান্নার কৌশল নিয়েও কথা বলেন। বক্তারা বলেন যে, দ্রব্যমূল্য উর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের মানুষরা খাদ্য ক্রয় করতেই হিমশীম খাচ্ছে। পুষ্টিকর খাবার নিম্ন আয়ের মানুষের হাতের নাগালের বাহিরে। নিম্ন আয়ের মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর