September 20, 2026, 8:11 pm

টঙ্গীর পাগাড় বিশিষ্ট সমাজ সেবক সম্রাট শাহ’র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

Reporter Name
  • আপডেট Sunday, September 3, 2023
  • 180 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগর ৪৩ নং ওয়ার্ড পাগাড় ফকির মার্কেট এলাকার বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া অনুরাগী, বিশিষ্ট ব্যবসায়ী ও মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সম্রাট শাহ, তাঁর ছোট ভাই মোঃ সাগর এবং চাচা মোঃ খোকন মিয়ার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র মূলক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সম্রাট শাহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এলাকায় সরজমিনে ঘুরে জানা যায়, গাজীপুরের মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠী ইয়াসমিন আক্তারের সাথে সম্রাট শাহের তর্ক বিতর্ক হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে সহপাঠী ইয়াছমিন আক্তার গত ৩১ শে আগস্ট ২০২৩ ইং টঙ্গী পূর্ব থানায় সম্রাট শাহ,তাঁর ছোট ভাই সাগর ও চাচা খোকন মিয়ার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার স্থানীয় কাউন্সিলর খালেদুর রহমান রাসেল এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি আপোষ মিমাংসা হয়। পরে ইয়াসমিন আক্তার টঙ্গী পূর্ব থানার অভিযোগটি প্রত্যাহার করে নেন। এ বিষয়টি নিয়ে অত্র এলাকার একটি কুচক্রী মহল সম্রাট শাহ এর মানহানি করার লক্ষ্যে বিভিন্ন রকম অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্রাট শাহ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর