September 20, 2026, 9:10 pm

বিএনএফ চেয়ারম্যান মোরতাজুল করিম বাদরুর সঙ্গে নাজমুল হোসেন মন্ডলের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • আপডেট Sunday, September 20, 2026
  • 6 জন দেখেছে

মোঃ আক্তার হোসেন ঢালি:: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল। সম্প্রতি বিএনএফ চেয়ারম্যানের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নাজমুল হোসেন মন্ডল নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানান। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দেশের সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড এবং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগের বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, ২৫ আগস্ট ২০২৬ তারিখে খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সাধারণ পরিষদ ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। সরকারি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তথ্য অনুযায়ী, তাঁর মেয়াদ দুই বছর। সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিষয়টি উঠে আসে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর