May 15, 2026, 7:47 pm

গাজীপুরে প্রশিক্ষণ দিতে গিয়ে হিটস্ট্রোকে ভিডিপি দলনেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, June 4, 2023
  • 173 জন দেখেছে

গাজীপুরের সফিপুরে একাডেমিক প্রশিক্ষণ দিতে গিয়ে অতিরিক্ত গরমে অজয় চক্রবর্তী (৩৮) নামের গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) এক দলনেতা হিটস্ট্রোকে মারা গেছেন। আজ রোববার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃতব্যক্তির সহকর্মী মাসুম আহমেদ জানান, ভিডিপি দলনেতা অজয় চক্রবর্তী দুপুরে সফিপুরে একাডেমিতে প্রশিক্ষণ দেওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত আনা হয় ঢাকায়। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অজয় চক্রবর্তী সিলেটের ওসমানি নগর থানার ভুরুগা গ্রামের গীতেশ চক্রবর্তীর সন্তান। তিনি এক মেয়ের বাবা। তার আইডি নম্বর- ৯১১০৮৮৮৭৬৮৩৭৮।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অতিরিক্ত গরমের কারণে ওই ব্যক্তির হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর