May 31, 2026, 1:58 am

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

Reporter Name
  • আপডেট Thursday, July 13, 2023
  • 100 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে মোট ৫৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত চলতি মাসে মোট ৮৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিয়েছেন। 

টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, তার হাসপাতালে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। এ হাসপাতালে বুধবার (১২ জুলাই) ৩৩ জন ডেঙ্গুরোগী ভর্তি আছে। তাদের মধ্যে পুরুষ ২২জন এবং নারী ১১জন। মঙ্গলবার (১১ জুলাই) পর্যন্ত হাসপাতালে ৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নেন।  শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, তার হাসপাতালে মোট ভর্তি রয়েছে ২২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৯জন পুরুষ ও ৩ জন নারী। চলতি মাসে তার হাসপাতালে মোট ৪২ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান জানান, ডেঙ্গু রোগ প্রতিরোধে ও মোকাবেলায় জেলায় নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। এব্যাপারে জনসচেতনতার জন্য আমরা লিফলেট বিতরণ, কাউন্সিলিং ও অবহিতকরণ সভার মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত ঔষধসহ অতিরিক্ত বেড ও কর্ণার স্থাপন করে প্রস্তুত রাখা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর