May 15, 2026, 2:30 am

গাজীপুরে অটোরিকশা-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

Reporter Name
  • আপডেট Friday, July 18, 2025
  • 66 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারে তিনজনসহ চারজন নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার ধনুট উপজেলার সাংইশ্বরঘাট এলাকার সাবেদ আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫), তার স্ত্রী নাসরীন নাহার (৩০) ও তার ছেলে এবং গাজীপুরের মাওনার কেউরা এলাকার মৃত ওমর আলী ছেলে শফিকুল ইসলাম (৫৫)।
পুলিশ জানায়, মাওনা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা কালিয়াকৈরে আসছিল। যাত্রী বোঝাই অটোরিকশাটি কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের বড়চালায় একলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ সময় আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎিসক দুই জনকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে তিনজনই একই পরিবারের।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর