May 31, 2026, 7:07 pm

আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন সবাই ঘর পাবে: ডেপুটি স্পিকার

Reporter Name
  • আপডেট Thursday, July 13, 2023
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, পাবনা :: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও গৃহহীন-ভূমিহীনমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীন-ভূমিহীন ব্যক্তিদের মাঝে জমিসহ সুন্দর ঘর প্রদান করছেন। আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হলে বেড়া উপজেলায় কেউ ভূমিহীন থাকবে না।

পাবনার বেড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত মুজিব শতবর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনে বেড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণায় যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিস কর্তৃক আয়োজিত নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সকল শিশুকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করতে হবে। শিশুদের ঝুঁকিপূর্ণ কোনো কাজে নিয়োজিত করা যাবে না। সরকার শিক্ষা ব্যয় নির্বাহের লক্ষ্যে উপবৃত্তি দিচ্ছে, দুঃস্থদের বিভিন্ন ধরনের ভাতা প্রদান করছে, এরপর আর কোনো শিশু শিক্ষার বাইরে থাকতে পারে না।

অনুষ্ঠানে বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহা. সবুর আলীর সভাপতিত্বে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান মো. মেসবাহ উল হক ও মোছা. শায়লা শারমিন ইতি এবং বেড়ার বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর