November 19, 2026, 12:18 am

শুরু হলো ধারাবাহিক নাটক ‘ সাহেব যখন চাকর’ এর শুটিং

Reporter Name
  • আপডেট Wednesday, November 18, 2026
  • 6 জন দেখেছে

বিনোদন প্রতিনিধি:: নতুন গল্প, নতুন আয়োজন এবং একঝাঁক পরিচিত অভিনয়শিল্পী নিয়ে শুরু হলো ধারাবাহিক নাটক ‘সাহেব যখন চাকর’-এর শুটিং। মনিরুজ্জামান স্বপনের প্রযোজনায় এবং মেরাজ আহমেদ দিপুর রচনা ও পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। নাটকটির গল্প ও নির্মাণেব থাকছে পারিবারিক সম্পর্ক,সামাজিকতা, আবেগ এবং নানা নাটকীয় ঘটনা। দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছে এই ধারাবাহিকের নির্মাণকাজ। নাটকটিতে অভিনয় করেছেন এনামুল হক, নিশি তালুকদার, লিপু মামা, সাবিনা রনি, হুমায়ুন কাবেরি, জয়া আহমেদ, মিজানুল হক নিত্তি, ফয়সাল সম্রাট, জুমুরসহ আরও অনেকে। নাটকটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন এস এন রনি।
শুটিংয়ের প্রথম দিনের বিভিন্ন মুহূর্তে পুরো টিমের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্মাতা মেরাজ আহমেদ দিপু জানান, দর্শকদের ভালো লাগার মতো একটি গল্প নিয়ে নাটকটি নির্মাণের চেষ্টা করছেন তাঁরা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর সমন্বয়ে ‘সাহেব যখন চাকর’ দর্শকদের কাছে উপভোগ্য হয়ে উঠবে। খুব শিগ্রই নাটকটি “NatokBuzz Studio” ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর