নিজস্ব প্রতিবেদক:: টঙ্গী প্রেসক্লাবের সম্মানিত সদস্য, সিনিয়র সাংবাদিক মাহবুব তরফদার মঙ্গলবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল বুধবার বাদ জোহর গাজীপুরা সিকদার পাড়া বায়তুল জান্নাহ জামে মসজিদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক মাহবুব তরফদারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ¦ মো: মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো: আজিজুল হক, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মো: নোয়াব আলী, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি সৈয়দ আতিক, সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লা, মাহাবুবুর রহমান চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা মো: ওয়াজ উদ্দিন, শাহজাহান শোভন, এম আর নাসির, আব্দুস সবুর খান, মাকসুদ আহমাদ রবিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।