November 11, 2026, 11:15 am

আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

Reporter Name
  • আপডেট Wednesday, November 11, 2026
  • 16 জন দেখেছে

বিজয়বাংলাটিভি ডেস্ক:: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয় গুরুত্ব পেতে পারে। এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে তিনি আন্তালিয়ায় পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান।
গত কয়েক মাসে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এর আগে গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কের তুর্কি হাউসে এরদোয়ানের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। ওই বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা এবং বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্ব দেন তুরস্কের প্রেসিডেন্ট।
এদিকে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রমে সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়নের বিষয়গুলো তুলে ধরা হবে।
আগামী ১২ নভেম্বর সম্মেলনের প্লেনারি অধিবেশনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু অর্থায়ন ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক করা, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু সহনশীল উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হবে। কপ-৩১-এর ফাঁকে আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর