November 10, 2026, 7:10 pm

জামান মেমোরিয়াল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের উদ্বোধন

Reporter Name
  • আপডেট Tuesday, November 10, 2026
  • 8 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পদচারণায় শিক্ষাঙ্গন মুখরিত করার প্রত্যয়ে জামান মেমোরিয়াল একাডেমির ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় গাজীপুর মহানগরের টঙ্গীর বড় দেওড়া, জামান মার্কেটে অবস্থিত জামান মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দানবীর শেখ সইদুল ইসলাম (চেয়ারম্যান, দানবীর ওয়েলফেয়ার ট্রাস্ট, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ুব রানা (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক পূর্বাভাস, ঢাকা)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সংগঠক মোস্তফা কামাল হুমায়ুন হিমু (সভাপতি, জামান মেমোরিয়াল একাডেমি, টঙ্গী)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুসরাত জাহান (অধ্যক্ষ, জামান মেমোরিয়াল একাডেমি)।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানসম্মত শিক্ষা একটি আলোকিত সমাজ ও সমৃদ্ধ জাতি গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের জন্য সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জামান মেমোরিয়াল একাডেমির শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর