নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সমবায় পুরস্কার-২০২৫-এ ‘শ্রেষ্ঠ সমবায়ী’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছেন দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মি. আগষ্টিন প্রতাপ গমেজ। এ সম্মানজনক অর্জনে তাকে বিভিন্ন সমবায়ী সংগঠন, প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ উপলক্ষে কালবের চেয়ারম্যান এবং দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন তাকে অভিনন্দন জানান। পাশাপাশি কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশনের পক্ষ থেকে চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন ও সেক্রেটারি মি. নরেশ চন্দ্র বিশ্বাস শুভেচ্ছা জানান। কাককো লিঃ-এর চেয়ারম্যান মি. টুটুল পিটার রড্রিক্সসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও তাকে অভিনন্দিত করেন। এছাড়া ‘ঐক্য, শান্তি ও সমৃদ্ধি’ দলের পক্ষ থেকেও আগষ্টিন প্রতাপ গমেজকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দলের প্রধান আহ্বায়ক ও কালবের চেয়ারম্যান মি. আগষ্টিন পিউরীফিকেশন, সচিব মি. অনিল লিও কস্তা, হাউজিং সোসাইটির সাবেক সেক্রেটারি মি. ইমানুয়েল বাপ্পী মন্ডল, মি. স্টিভ যোসেফ কস্তাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। অন্যদিকে নয়ানগর খ্রীষ্টান ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মি. রিচার্ড রিপন সরদারের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটির সদস্যরাও তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় দি মেট্রোপলিটান খ্রীষ্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি আগষ্টিন প্রতাপ গমেজের সমবায় অঙ্গনে অবদান ও নেতৃত্বের প্রতি সম্মানের বহিঃপ্রকাশ। তার এ অর্জন সমবায় আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও অনুপ্রাণিত করবে।







