October 29, 2026, 2:23 pm

ঠাকুরগাঁও-১ আসনে ভোট দিলেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

Reporter Name
  • আপডেট Thursday, October 29, 2026
  • 22 জন দেখেছে

ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। এর কিছুক্ষণ পর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেন, ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে এবং নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হলে জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
অন্যদিকে, ভোট দেওয়ার পর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, ‘নির্বাচন নিয়ে আমার কোনো শঙ্কা নেই। আবহাওয়া জনিত কারণে ভোটার উপস্থিতি কম হলেও, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশা রাখছি।’
এদিকে বিএনপি ও জামায়াতের প্রার্থী ছাড়া অন্য তিন প্রার্থীর মধ্যে খেলাফত আন্দোলনের আব্দুল আলীম নিজামী এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ঠাকুরগাঁওয়ের বাসিন্দা না হওয়ায় ভোট দিতে পারবেন না। অন্যদিকে ইসলামী আন্দোলনের প্রার্থী খাদেমুল ইসলাম নিজের ভোটকেন্দ্র বড়গাঁওয়ে ভোট দিয়েছেন। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার পাঁচ লাখ ১৬ হাজার ১৩৮ জন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর