September 6, 2026, 8:48 pm

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানাল ৮ দেশ

Reporter Name
  • আপডেট Sunday, September 6, 2026
  • 13 জন দেখেছে

আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বা বিতাড়িত করতে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানান। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ বা বিতাড়িত করতে ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানিয়েছে আটটি ইসলামিক দেশ। তারা বলছে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা মন্ত্রীর এ পরিকল্পনাটি এই অঞ্চলে যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনাকে বিপন্ন করছে।
সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে ‘ফিলিস্তিনিদের জোরপূর্বক তাদের ভূমি থেকে উচ্ছেদ করার যেকোনো পরিকল্পনা ও কৌশলকে সবচেয়ে জোরালো ভাষায়’ নিন্দা জানান।
যুক্তরাষ্ট্রের সমর্থিত ও ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত শান্তি চুক্তির কথা উল্লেখ করে আট দেশের মন্ত্রীরা এই বিবৃতিতে বলেন, ‘এই ধরনের পদক্ষেপ শান্তি অর্জনের আন্তর্জাতিক প্রচেষ্টাকে সরাসরি বাধাগ্রস্ত করছে। বিশেষ করে গাজার সংঘাত অবসানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ব্যাপক পরিকল্পনা রয়েছে এবং যেখানে জোরপূর্বক বাস্তুচ্যুতির তীব্র বিরোধিতা করা হয়েছে, এটি তার পরিপন্থী।’
গত বুধবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার পরিকল্পনা সরকারের রয়েছে, কিন্তু গন্তব্য স্থানের বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায় আছে। তার পরদিন, ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির বলেন, এই পরিকল্পনার লক্ষ্য হলো প্রথম বছরে গাজা থেকে আড়াই লাখ ফিলিস্তিনিকে এবং পরবর্তী ছয় বছরে বাকি প্রায় ২০ লাখ বাসিন্দাকে বিতাড়িত করা। ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে ইসরাইল এবং ইসরাইলি বসতি স্থাপনকারীদের একজন কট্টর সমর্থক। তিনি শুক্রবার গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার পরিকল্পনার কথা অস্বীকার করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর