September 5, 2026, 9:43 pm

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

Reporter Name
  • আপডেট Saturday, September 5, 2026
  • 41 জন দেখেছে

বিনোদন ডেস্ক:: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। সেখানেই জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে ঢাকাই সিনেমার জনপ্রিয় এ অভিনেত্রীর। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে তাসকিন আহমেদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো সেই মুহূর্তকে আনন্দঘন বলেও উল্লেখ করেন তিনি।
তাসকিন ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়ে শাবনূর লিখেছেন, সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।
তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি। শাবনূরের এমন বক্তব্যের পর তাসকিনের সঙ্গে তার পারিবারিক সময় কাটানোর বিষয়টি নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। দেশের ক্রিকেটের জনপ্রিয় এই তারকার সঙ্গে অভিনেত্রীর সাক্ষাতের মুহূর্তটি যে বেশ উপভোগ্য ছিল, তা শাবনূরের কথাতেই স্পষ্ট।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর