September 5, 2026, 5:01 pm

ময়মনসিংহে রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সভা

Reporter Name
  • আপডেট Saturday, September 5, 2026
  • 6 জন দেখেছে

মুহম্মদ আবুল বাশারঃ আর্ত মানবতার সেবায় এগিয়ে আসুন এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের সাধারণ সভা ২০২৬ইং ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।(শনিবার) অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কোষাধ্যক্ষ ডাঃ মোফাখ্খারুল ইসলাম রানা।সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।সভাটি সুষ্ঠভাবে সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক জেলা জজ কোর্টের সন্মানিত পিপি এডভোকেট আনোয়ার আজিজ টুটুল।রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ জেলা ইউনিটের সন্মানিত আজীবন সদস্য অধ্যাপক একেএম শফিকুল ইসলাম,অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী,অধ্যাপক শেখ আমজাদ আলী,কাজী রানা, ফরিদা ইয়াসমিন,এডভোকেট সুলতান আহমেদসহ দায়িত্বশীল অনেকেই উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর