September 5, 2026, 5:32 pm

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

Reporter Name
  • আপডেট Saturday, September 5, 2026
  • 16 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন। তার উপস্থিতিতে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরিবেশ রক্ষার অংশ হিসেবে আয়োজন করা হয় বৃক্ষরোপণ কর্মসূচিও, যেখানে বিভিন্ন প্রজাতির চারাগাছ রোপণ করা হয়।
এ সময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ গ্রহণ করা এখন সময়ের দাবি। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও জলাশয় সংরক্ষণের আহ্বান জানিয়ে বলেন, এভাবেই গড়ে তোলা সম্ভব সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক দলীয় সমর্থক উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর