September 4, 2026, 9:01 pm

কালিয়াকৈরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে জন্মাষ্টমী পালিত

Reporter Name
  • আপডেট Friday, September 4, 2026
  • 26 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের কালিয়াকৈরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনব্যাপী শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ শুক্রবার কালিয়াকৈর পৌর এলাকায় ঐতিহাসিক এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মোঃ জসিম উদ্দিন। কালিয়াকৈর পৌর এলাকার বিভিন্ন মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় কয়েক হাজার ভক্ত নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তাদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও শ্রীকৃষ্ণের ছবি। সবার পরনে ছিল গেরুয়া ও হলুদ রঙের পোশাক, মাথায় ময়ূরপালকের মুকুট। শোভাযাত্রা শেষে শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও ভগবান শ্রীকৃষ্ণের পূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধর্মীয় সংগীত ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান এমপি বলেন, জন্মাষ্টমী শুধু হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। শ্রীকৃষ্ণের আদর্শ আমাদের সবার মাঝে ছড়িয়ে পড়ুক।
বিশেষ অতিথি কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মোঃ জসিম উদ্দিন বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কালিয়াকৈরে সকল ধর্মের মানুষের মাঝে যে সম্প্রীতি রয়েছে তা দেশের জন্য উদাহরণ। অনুষ্ঠানে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পুরো পৌর এলাকা মঙ্গল প্রদীপ ও ব্যানারে সেজে ওঠে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর