September 3, 2026, 12:56 pm

টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Thursday, September 3, 2026
  • 13 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে এবং পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বস্তিবাসীরা। গতকাল বৃহস্পতিবার সকালে অবরোধ কর্মসূচি পালন করেন। পূর্বঘোষণা অনুযায়ী বস্তিবাসীরা হাজী মাজার বস্তি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি টঙ্গী বাজার হয়ে স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে ফ্লাইওভারের ওপর অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীরা বলেন, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীদের ওপর চাপিয়ে তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ মেনে নেওয়া যায় না।
সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানান এবং স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁদের বর্তমান স্থানেই বসবাসের সুযোগ দিতে হবে। প্রকৃত মাদক কারবারিদের নির্মূলে সাধারণ বস্তিবাসীরাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর