September 2, 2026, 12:16 pm

বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল্স শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক নুর খান নির্বাচিত

Reporter Name
  • আপডেট Wednesday, September 2, 2026
  • 5 জন দেখেছে

আব্দুল কাদের, নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানা এলাকায় অবস্থিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল্স শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬ইং মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনকে ঘিরে সকাল থেকে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। ভোটাররা সুষ্ঠু ও সুন্দরভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো: হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মো: আতাউর রহমান খান, সহ-সভাপতি-১ মো: আমিনুল ইসলাম, সহ-সভাপতি-২ মো: শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মো: নুর খান, যুগ্ম সম্পাদক মো: সফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক-১ মো: খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক-২ মো: আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো: শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: নয়ন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: বুলবুল রহমান সাগর, দপ্তর সম্পাদক মো: জামশেদ আলী, প্রচার সম্পাদক মো: আব্দুল কাদির, কার্যকরি সদস্য মো: আব্দুল মালেক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর