September 2, 2026, 12:16 pm

পূবাইলে বিশ্ববিদ্যালয়ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter Name
  • আপডেট Tuesday, September 1, 2026
  • 20 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিশ্ববিদ্যালয়ে ক্লাস শেষে বাড়ি ফিরেছিলেন প্রাপ্তি মল্লিক পূজা (২৪)। সন্ধ্যার পর গোসল সেরে নিজের কক্ষে যান তিনি। রাত বাড়লেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়। শেষ পর্যন্ত অন্য কক্ষের সিলিং দিয়ে তার কক্ষে প্রবেশ করে পরিবারের লোকজন দেখতে পান, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছেন পূজা। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর মহানগরের পূবাইল থানার ডেমর পাড়ায় পূজাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাপ্তি মল্লিক পূজা ডেমর পাড়ার গোপাল চন্দ্র মল্লিকের মেয়ে। তিনি উত্তরা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং বিভাগের দশম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রায় দুই বছর আগে শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকার শিশির চন্দ্র রায়ের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান ছিল না।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৫ আগস্ট বাবার বাড়িতে বেড়াতে আসেন পূজা। সোমবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যান। সন্ধ্যায় বাড়িতে ফেরার পর গোসল করে নিজের কক্ষে চলে যান। রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ হয়।
একপর্যায়ে তার ভাই পাশের কক্ষের সিলিং দিয়ে পূজার কক্ষে প্রবেশ করেন। সেখানে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরে দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূবাইল থানার ওসি (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের পক্ষ থেকে পারিবারিক হতাশার কথা জানানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর