September 1, 2026, 11:26 am

পূবাইলে বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • আপডেট Monday, August 31, 2026
  • 17 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪২ নম্বর ওয়ার্ডের কুদাব মুন্সিবাড়ী এলাকার বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টার আর নেই। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোববার রাত সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৩১ আগস্ট) দুপুর ২টায় আমির উদ্দিন মুন্সি স্কুল অ্যান্ড কলেজ মাঠে মরহুম বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একই স্থানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর