August 30, 2026, 12:03 am

গাজীপুরে নির্যাতনের শিকার শিশুকে আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • আপডেট Saturday, August 29, 2026
  • 22 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে ৮ বছর বয়সী শিশু খাদিজার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপির ‘নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল’। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শ ও নির্দেশনায় গাজীপুর মহানগর সেলের প্রধান সমন্বয়কারী ডা. মাজহারুল আলম আজ শনিবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশু খাদিজার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় ভিকটিমের পরিবারের সঙ্গে কথা বলে তার চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন ডা. মাজহারুল আলম। এ সময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ভিকটিমের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়াও শিশু খাদিজার চিকিৎসা ও পরিবারের সার্বিক সহায়তার বিষয়ে অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের পরামর্শ অনুযায়ী সব ধরনের আইনি ও স্বাস্থ্যসেবা সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী শিশুটির চিকিৎসা, পরবর্তী স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তায় সেলটি পাশে থাকবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সদস্য সচিব ডা. খলিলুর রহমান, ড্যাব নেতা সহযোগী অধ্যাপক ডা. এনামুল হক, ডা. খায়রুজ্জামান, হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কামরুল করিম, সমাজকল্যাণ কর্মকর্তা এবং কর্মরত স্ত্রীরোগ বিশেষজ্ঞরা।
দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে ২০২৫ সালের ১৪ মার্চ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সেলটি গঠন করা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামকে সেলটির কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
চিকিৎসক ও আইনজীবীদের সমন্বয়ে গঠিত এই সেল প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন স্থানে নির্যাতনের শিকার নারী ও শিশুদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় চিকিৎসা, স্বাস্থ্যসেবা এবং আইনি সহায়তা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শিশু খাদিজার চিকিৎসা ও পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর