August 28, 2026, 9:28 pm

গাজীপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে মরহুম শেখ রাজিব হাসানের রুহের মাগফিরাত কামনা মিলাদ মাহফিল

Reporter Name
  • আপডেট Friday, August 28, 2026
  • 17 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর মিডিয়া ক্লাবের সদস্য ও আনন্দ টেলিভিশনের গাজীপুর সিটি রিপোর্টার মরহুম সাংবাদিক শেখ রাজিব হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) টঙ্গী অঞ্চল-১-এর কনফারেন্স রুমে গাজীপুর মিডিয়া ক্লাবের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর মিডিয়া ক্লাবের সভাপতি সাংবাদিক মাহবুবুর রহমান জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের উপদেষ্টা ও জাতীয় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-ক্লাবের উপদেষ্টা ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল এবং বিজয় বাংলাটিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক পীরজাদা মো: নোয়াব আলী।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম সাংবাদিক শেখ রাজিব হাসানের বাবা আব্দুল রাজ্জাক, গাজীপুর মিডিয়া ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এইচ এম ইমরান মাজহারী, সাধারণ সম্পাদক মো. আরিফ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, সাংবাদিক আবু সালেহ মুসা, বি.এম. রায়হান, মো. সুজন সারওয়ার, মো. তাওহীদ, মো. মুজাহিদ, মো. সেলিম মিয়া, মো. রায়হান মৃধা, মো. জহিরুল ইসলাম হামিদ, মোহাম্মদ শামীম রেজা, মো. হিমেল ও মো. জিসানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটির নেতা সাংবাদিক মো. কামাল হোসেন। দোয়া মাহফিলে বক্তারা মরহুম সাংবাদিক শেখ রাজিব হাসানের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন। তারা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। দোয়া ও মিলাদ শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর