August 27, 2026, 2:37 pm

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Reporter Name
  • আপডেট Thursday, August 27, 2026
  • 12 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিন ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার একটি ঝুটের গোডাউনের ভেতর আগুন দেখতে পায়। পরে গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আগুন ভয়াবহতা বেড়ে উঠে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সারাবো ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। তবে গুদামে থাকা সমস্ত মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর