August 23, 2026, 2:10 pm

গাজীপুরের শ্রীপুরে জুটের গোডাউনে আগুন ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • আপডেট Sunday, August 23, 2026
  • 28 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুর পৌরসভার দারগারচালা চৌরাস্তা এলাকায় একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. নুরুল করিম বলেন, ভোর ৫টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিন মিনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পুরোপুরি নির্বাপণ করতে প্রায় তিন ঘণ্টা সময় লাগে। অটোরিকশা চার্জ দেয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে গোডাউনে থাকা মালামাল ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো বলেন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার ফলে আশপাশের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে রক্ষা পেয়েছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়, হাবিবুর রহমান, শুরুজ আলী, আমান উল্লাহ ও জাবেদ আলী যৌথভাবে গোডাউনটি পরিচালনা করেন। আগুনে সেখানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর