August 23, 2026, 12:20 am

তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Friday, August 21, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ বড় দেওড়া এলাকার পরাণ মন্ডলের টেকসংলগ্ন তুরাগ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, পরাণ মন্ডলের টেক এলাকায় তুরাগ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ আরো জানায়, লাশটির পরনে কালো রঙের প্যান্ট ছিল। তাঁর শরীরে কোনো পোশাক ছিল না। এখন পর্যন্ত লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, লাশটির পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর