August 19, 2026, 10:27 pm

টঙ্গীতে হাজী তোফাজ্জল হোসেনের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Wednesday, August 19, 2026
  • 3 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহাঃ গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের কাঠালদিয়া হাজীবাড়ি এলাকায় মরহুম হাজী তোফাজ্জল হোসেনের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মরহুমের ছেলে মোঃ মোক্তার হোসেনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ পীরজাদা নোয়াব আলী।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান সাহা, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন হাজীবাড়ি জামে মসজিদের ইমাম হাজী মোঃ এমাদুল হক। বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেম মুফতি হাবিবুর রহমান নূরী।
দোয়া মাহফিলে মরহুম হাজী তোফাজ্জল হোসেনের আণত্মার মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এ সময় মরহুমের ছেলে মোঃ মোক্তার হোসেন তার বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর