May 3, 2026, 5:14 pm

চাঁদাবাজদের ছাড়াতে তদবির করতে আসলে আইনগত ব্যবস্থা: ডিএমপি কমিশনার

Reporter Name
  • আপডেট Sunday, May 3, 2026
  • 12 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক:: চাঁদাবাজদের গ্রেফতারের পর যারা তাদের ছাড়াতে থানায় তদবির করতে আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার। এ সময় তিনি বলেন, আমাদের পুলিশ সদস্যদের মধ্যে যারা আমদের অভিযানের আগে চাঁদাবাজদের খবর দিয়ে দিচ্ছি তাদের বিরুদ্ধে আমরা বিভাগীয় ব্যবস্থা নিবো। ‎রোববার (৩ মে) দুপুর ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
‎ডিএমপি কমিশনার সরওয়ার বলেন, রাজধানীতে থানা পুলিশ অভিযান চালিয়ে তালিকাভূক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেফতার করেছে। চাঁদাবাজ যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁদবাজদোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কাজ করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর