August 23, 2026, 1:27 pm

দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে একটি অপশক্তি তৎপর: মিয়া গোলাম পরওয়ার

Reporter Name
  • আপডেট Friday, May 1, 2026
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে একটি অপশক্তি তৎপর রয়েছে। তাদের অপতৎপরতার ফল হিসেবেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬ বর্তমান অবস্থায় রয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীতে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গোলাম পারওয়ার বলেন, স্বাধীনতার ৫০ বছর পর পুরোনো বিষয় সামনে এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করলে সেই জাতি কখনো এগিয়ে যেতে পারে না। বর্তমান সংসদের অধিকাংশ এমপি তরুণ, যারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। তাদের স্বাধীনতাবিরোধী বা রাজাকার আখ্যা দিলে জনগণ তা গ্রহণ করে না, বরং উপহাস করে।
তিনি বলেন, এত সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ক জিইয়ে রাখতে চায়। এটি দেশপ্রেম নয়, বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ। দেশের স্বার্থে এসব বিতর্ক দ্রুত নিষ্পত্তি করে নতুন প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এটিএম মাসুম, মহানগরীর প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াছিন আরাফাত এবং কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুঁইয়া। আরও বক্তব্য দেন মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সহকারী সেক্রেটারি মু. মাইন উদ্দিন সরকার, শ্রমিক নেতা মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, মু. শফিউল্লাহ, নিজাম উদ্দিন, কলিম উল্লাহ, মহিউদ্দিন রিপন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর