April 24, 2026, 2:16 pm

প্রজ্ঞাপন না আসা পর্যন্ত বাসে অতিরিক্ত ভাড়া আদায় নিষেধ: মালিক সমিতি

Reporter Name
  • আপডেট Wednesday, April 22, 2026
  • 19 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া কত বাড়ানো হবে সে বিষয়ে এখনো সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। এ অবস্থায় সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বর্তমান বাসভাড়া না বাড়াতে পরিবহন মালিক ও শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।
বিবৃতিতে মালিক সমিতি সব পরিবহন মালিককে বিদ্যমান ভাড়ার তালিকা অনুসরণ করার নির্দেশ দিয়েছে। এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না।
এর আগে রবিবার রাত আটটার দিকে বনানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে বাসভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বৈঠক শুরু হয়, যা রাত দশটার দিকে শেষ হয়। বৈঠকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকের পর কর্তৃপক্ষের চেয়ারম্যান গণমাধ্যমকে জানান, ভাড়া বিষয়ে একটি প্রাথমিক প্রস্তাব তৈরি করা হয়েছে। দ্রুতই মন্ত্রণালয়ের মাধ্যমে সেটি চূড়ান্ত করে কত ভাড়া বৃদ্ধি হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে শনিবার রাতে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়। নতুন দাম রোববার থেকে কার্যকর হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর