July 23, 2026, 9:28 pm

বেবী নাজনীন, কনকচাঁপা ও চমকসহ আরও যারা বিএনপি থেকে এমপি হতে চান

Reporter Name
  • আপডেট Monday, April 20, 2026
  • 107 জন দেখেছে

বিনোদন প্রতিবেদক:: সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেড়েছে তৎপরতা। বিভিন্ন দলের পাশাপাশি বিএনপিতে মনোনয়নপ্রত্যাশীদের ভিড় চোখে পড়ার মতো। গেল ৯ দিনে বিএনপিসহ ৩টি রাজনৈতিক দলের কাছে জমা পড়েছে শত শত মনোনয়নপত্র। বিশেষত বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে বিনোদন অঙ্গনের তারকাদের তৎপরতা এখন আলোচনার কেন্দ্রে।
শোবিজের বেশির ভাগ মনোনয়নপ্রত্যাশীই সংগীতশিল্পী। নীলফামারী-৪ থেকে বেবী নাজনীন, সিরাজগঞ্জ-১ থেকে কনকচাঁপা, জয়পুরহাট-২ থেকে দিলরুবা খান, কিশোরগঞ্জ থেকে রিজিয়া পারভীন ও সিলেট-কুমিল্লা অঞ্চল থেকে দিঠি আনোয়ার আবেদন করেছেন বিএনপির কাছে।
এ তালিকায় রয়েছেন একজন নৃত্যশিল্পীও। ময়মনসিংহ-১১ থেকে মনোনয়ন চেয়েছেন ফারহানা চৌধুরী। ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও কুষ্টিয়া অঞ্চল থেকে সংরক্ষিত নারী আসনের জন্য আবেদন করেছেন। সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েই তিনি মনোনয়নপ্রত্যাশীদের সারিতে নাম লিখিয়েছেন।
আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। মোট ৫০টি আসনের মধ্যে বিএনপি পাবে ৩৬টি। এসব আসনে ‘যোগ্য প্রার্থী’ বাছাইয়ে দলটি এখন বেশ মনোযোগী। দলীয় প্রধান তারেক রহমানের নেতৃত্বে চলছে ধারাবাহিক সাক্ষাৎকার-প্রক্রিয়া।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর