May 31, 2026, 3:20 am

কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ফিরল ৩৪ প্রবাসীর মরদেহ

Reporter Name
  • আপডেট Sunday, April 19, 2026
  • 54 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়া থেকে ৩৪ জন প্রবাসীর মরদেহ পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এসব মরদেহ দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে আসা মরদেহগুলোর মধ্যে কুয়েত থেকে ফ্লাইট কেইউ-৫২৮৩-এ ৩০ জন, মালয়েশিয়া থেকে ফ্লাইট বিএস-৩১৬-এ ২ জন এবং লিবিয়া থেকে ফ্লাইট কিউআর-৬৪০-এ আরও ২ জন প্রবাসীর মরদেহ রয়েছে।
মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য ব্যয় বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
এ ছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ের মধ্যে প্রদান করা হবে বলে জানানো হয়েছে। মরদেহ হস্তান্তরের সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর