July 5, 2026, 2:10 am

বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে হাসনাতের মোমবাতি বিতরণ

Reporter Name
  • আপডেট Friday, April 17, 2026
  • 84 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জ্বালানি সংকটজনিত বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিজ নির্বাচনী এলাকায় মোমবাতি বিতরণ করে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। আজ শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের খাইয়ার গ্রামে স্থানীয়দের মাঝে মোমবাতি বিতরণ করেন তিনি।
স্থানীয়দের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বাস্তব পরিস্থিতি স্বীকার করছে না। সংসদে বলা হচ্ছে, দেশে তেলের কোনো অভাব নেই, কিন্তু বাস্তবে মানুষ সারাদিন বিদ্যুৎ পাচ্ছে না।
তিনি আরও বলেন, আমি সংসদে বলেছিলাম সরকারের কোনো সমস্যা আছে কি না। এখন যেহেতু সরকার তা স্বীকার করে না, অথচ সারাদিন কারেন্ট থাকে না, তাই আমরা প্রতীকী প্রতিবাদ হিসেবে মোমবাতি বিতরণ করছি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিং বেড়ে যাওয়ায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এ সময় এলাকাবাসী বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান দাবি করেন। নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর