April 21, 2026, 3:51 pm

সারাদেশে এক হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে: পানি সম্পদমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, March 2, 2026
  • 32 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে মার্কেট বা বাড়িঘর তৈরি করেছে। কিন্তু খাল সম্পূর্ণভাবে সরকারি সম্পত্তি এবং এটি জনগণের। জনস্বার্থে এই খাল খনন কর্মসূচিকে বৃহৎ আকারে নিয়ে যাওয়া হবে যাতে সাধারণ মানুষ এর সুফল পায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগুরুত্বপূর্ণ প্রজেক্ট হিসেবে এই কাজগুলো শুরু করেছিলেন আজ সোমবার গাজীপুরের শ্রীপুরে জিয়াউর রহমানের খনন করা ‘চৌক্কা খাল’ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন বা পুনঃখনন করা। শপথ নেওয়ার পর এক সপ্তাহ পার হওয়ার আগেই সরকার এই কাজে নেমে পড়েছে। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে দাঁড়িয়ে এই দেশপ্রেমিক সরকার গঠন করা একটি দৃষ্টান্ত। সরকারের দৃশ্যমান কাজের অংশ হিসেবে সারাদেশে এক হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দ্রুতই এই কার্যক্রম শুরু হবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন এবং জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকীসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর