নিজস্ব প্রতিবেদক :: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সাংবাদিকদের সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।’ আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকে আরো শক্তিশালী ও পেশাদার করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে। প্রেস ক্লাব পরিদর্শনের সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।