July 5, 2026, 4:55 pm

ঢাকা উত্তর সিটিতে সিরাজুল, দক্ষিণে পাটোয়ারি, গাজীপুরে হাফিজুর আলোচনায়

Reporter Name
  • আপডেট Monday, February 16, 2026
  • 139 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। ১১ দলীয় জোট থেকে তিন তরুণ নেতৃত্বকে ঘিরে প্রস্তুতির খবর পাওয়া যাচ্ছে।
জোটের সূত্রে জানা যায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আলোচনায় আছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশনে আলোচনায় রয়েছেন ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের সাবেক সেক্রেটারি ড. হাফিজুর রহমান।
সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটিতে ১১ দলীয় জোট চূড়ান্ত হলে নাসীরুদ্দীন পাটওয়ারী জোটের প্রার্থী হতে পারেন। তবে এর বাইরে জামায়াতের আরও দুইজন সম্ভাব্য প্রার্থীর নাম দলীয়ভাবে আলোচনায় রয়েছে। বিষয়টি চূড়ান্ত না হওয়ায় এখনই তাদের নাম প্রকাশ করা হয়নি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সিরাজুল ইসলামের পাশাপাশি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন এবং বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ড. তুহিন মালিক-এর নামও আলোচনায় রয়েছে।
ব্যারিস্টার ড. তুহিন মালিক অতীতে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় সোচ্চার ছিলেন। সরকারের রোষানলে পড়ে তিনি একসময় যুক্তরাষ্ট্রে অবস্থান নেন।
অন্যদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আলোচনায় থাকা ড. হাফিজুর রহমান গাজীপুর-৬ আসনে নির্বাচন করার লক্ষ্যে তুরস্কের তোকাত গাজী উসমান পাশা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদ ছেড়ে দেশে ফিরে আসেন। তবে আসনসংক্রান্ত জটিলতার কারণে তিনি নির্বাচনে অংশ নিতে পারেননি। এর মধ্যেই গাজীপুর নগর উন্নয়ন নিয়ে তিনি বিভিন্ন পরিকল্পনা জনসমক্ষে উপস্থাপন করেন, যা তরুণদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর